1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫১) ব্যারিষ্টার রুহিন ফারহানা সমীপে - পূর্ব বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫১) ব্যারিষ্টার রুহিন ফারহানা সমীপে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মাননীয়,

  ব্যারিষ্টার রুহিন ফারহানা  সমীপে,

শ্রদ্ধেয় রুহিন ফারহানা আপারে,

 গরম গরম কথার শুরুতে আমার লাখ কোটি সালাম  ও ইংরেজী নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করিবেন।  আশা করি, আল্লাহ মালিকের অপার মহিমায় ভালো থাকিয়া অনিশ্চিত ও আন্তর্জাতিক পরনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণের বিপক্ষে সদা সর্বদা দেশপ্রেমিক কথাবার্তা বলিয়া সাহসের সাথে  নানান ফর্মূলা তৈরী ও বাস্তবায়ন করিয়া ভালোই আছেন। আমিও গ্রাম বাংলার এক মফস্বল শহরে থাকিয়া দেশের ভবিষ্যতের কথা কিংবা নতুন বাংলাদেশের কথা ভাবিয়া ভাবিয়াই নানান রকম চিন্তা করিয়া ছাগলের তিন নাম্বার বাচ্ছার মতো খাইয়া না খাইয়া বাঁচিয়া আছি।

  গেলবার  সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী  সমীপে গরম কথা লিখিবার সময় এইবার আপনার সমীপে লিখিব বলিয়াছিলাম বলিয়াই আপনাকে লিখিতেছি বলিয়া রাগ করিবেন না বরং শত ব্যস্ততার মধ্যেও গরম কথাটুকু পড়িয়া দেখিবেন ও যাহা প্রয়োজন তাহা করিবেন আর ভুল হইলে নিজ গুনে মাফও করিয়া দিবেন।

আপারে,

আপনি হইলেন, এই দেশের জানু পলিটিশিয়ান দেশপ্রেমিক রাজনৈতিক নেতা অলি আহাদ এর মেয়ে। ব্যারিষ্টার রুহিন ফারহানা বলিলে সারাদেশের লোকজন আপনাকে চিনিয়া থাকে। খালেদা জিয়ার বাপ ও বঙ্গবন্ধুর বাপও  আপনার বাপ অলি আহাদের  চেয়ে বেশী খ্যাতিবান ছিলেন না। আপনার অতি ভক্তরা বলিতেছে,  ক্ষেত্র বিশেষে আপনি  শেখ হাসিনা ও বেগম খালেদার চেয়েও বেশী আলোচিত এই  দেশের উচ্চ শিক্ষিত নারী নেত্রী। তারেক ও বেগম জিয়ার চেয়েও আপনি পড়া লেখায় এগিয়া আছেন। দুষ্টু লোকেরা এই বিষয়ে তারেক জিয়ার কান ভারী করিত। আপনার সমর্থকরা বলিতেছে ফ্রান্সে থাকিয়াও পিনার্কি ভট্রাচার্যও আপনাকে ইর্ষা করিত। কিন্তু দেশ জুড়িয়া আপনার অজান্তেই আপনার অগণিত ভক্ত, অনুরক্ত ও সমর্থক তৈরী হইয়াছে তাহা দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার জরিপে দেখা যাইতেছে। যাক, সেই সব কথা।

আপারে,

আওয়ামী লীগ যখন দোর্দণ্ড প্রতাপ নিয়া দেশ চালাইতেছিল তখন আপনি ছিলেন বিএনপির অন্যতম কাণ্ডারী সহ আন্তর্জাতিক সম্পাদক  । সেইসময় বেগম খালেদা জিয়া রুগে, শোকে  ও ভোগে হাসপাতালের বেডে থাকিতেন আর তারেক জিয়া ছিলেন ভিন দেশ লণ্ডনে। আপনার গণতন্ত্রের মা খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা আর সংসদে ও  বাইরের বিএনপির পাশে ছিলেন আপনি। এইসব এখন আর ইতিহাস মাত্র।

 বিএনপির এখন জোয়ার চলিতেছে , এই সময় বিএনপি আপনাকে বহিঃস্কার করিয়াছে।এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠেও নাই। স্বতন্ত্র প্রার্থী হইয়া আপনাকে নির্বাচন করিতে হইতেছে এইটি বড়ই নির্মম ও নিষ্টুরতার উদাহরণ বলিয়া আপনার সমর্থকেরা বলিতেছে।স্বাধীনতার পর ১৯৭৩ সালে যখন নৌকার জোয়ার চলিতেছিল তখন আপনার পিতা অলি আহাদও স্বতন্ত্র প্রার্থী হইয়া জিতিয়া ছিলেন। অনুকূলের চেয়ে প্রতিকুলই আপনাদের কপালে অমুক লিখন কিনা কে জানে? তবে দেশবাসী ও আপনার সমর্থকরা বলিতেছে , আপনার জনপ্রিয়তা, ধৈর্য্য ও ত্যাগের পরীক্ষা চলিতেছে। আপনার পিতার মতো স্বতন্ত্র প্রার্থী হইয়া আপনি এইবার জিতিয়া আসিতে পারিলে আপনি হইবেন দেশের আলোচিত পার্লামেন্ট মেম্বার । দেশে ও দুনিয়ায় খ্যাতি বাড়িয়া যাইবে। তখন আপনার জন্য সবকয়টি দরজা ও জানালা খুলিয়া যাইবে। 

আপনারে,

আপনি এখন ভাগ্যের খেলার নির্বাচনী খেলােয়ার। দয়ালু আল্লাহ  সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার ভোটারগণ এই সময়ের আপনার বড়ই সহায়ক। এলাকাবাসীকে এখনো না , ভবিষ্যতেও না, ছাড়িয়া যাইবেন না। মাথা ঠাণ্ডা রাখিয়া হৃদয়গ্রাহী, জাদুমাখা ও দরদী কথাবার্তা বলিয়া এলাকাবাসীর মন জয় করুন। এমনিই আপনার আকাশচুম্বী জনপ্রিয়তা আছে। সবসময় মনে রাখিবেন, এলাকাবাসী আপনাকে যাহা দিতে পারিবে বাঘা বাঘা জাতীয় নেতারা তাহা দিতে পারিবে না অথবা দিবে না।নির্বাচন পর্যন্ত এলাকায় থাকুন।

আপনার আসনে বিএনপির জোট শরিক দলের মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে প্রার্থী দিয়াছেন। ১২ জন বৈধ প্রার্থীর মধ্যে আপনার মতো শিক্ষা -দীক্ষা ও পরিচিত কেউ নাই।  আপনার  এলাকার মুরুব্বিরা বলিতেছে , ‘আম্মা আপনাকে জিতায়ে আমরা জবাব দেব।’

আজ আর না। আপনার মঙ্গল ও  সুস্বাস্থ্য কামনায়  আপনারই গ্রাম বাংলার অখ্যাত ঠাণ্ডা মিয়া গ্রন্থনা ম. আ. হ  তারিখ ০৫-০১-২৬

আগামী সংখ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সমীপে ঠাণ্ডা মিয়ার গরম কথা ( ৩৫২) প্রকাশিত হইবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla