1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৬৩ ) অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ সমীপে - পূর্ব বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৬৩ ) অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ সমীপে সৌদি আরবে রেড অ্যালার্ট জারি কী খাচ্ছি, কি খাওয়াচ্ছে ! খাদ্যের নাম বিষ আর কতকাল ? বাতিল হচ্ছে জন্মনিবন্ধন ও এনআইডিসহ সকল পরিচয়পত্র চট্টগ্রাম যুবদলের কর্মী সভায় উত্তেজনা, ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’ ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডে কমিটির ঘোষণা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হলেন রাজীব ধর তমাল রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী

ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৬৩ ) অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ সমীপে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
মাননীয়,
অর্থ ও পরিকল্পনা  মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সমীপে,
শ্রদ্ধেয় খসরু ভাইজানরে ,
 গরম গরম কথার শুরুতে আমার লাখ কোটি সালাম জানিবেন। আশা করি, আল্লাহ মালিকের অপার মহিমায় ভালো থাকিয়া নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নানান ফর্মূলা তৈরী ও বাস্তবায়ন করিয়া ভালোই আছেন। আমিও গ্রাম বাংলার এক মফস্বল শহরে থাকিয়া দেশের ভবিষ্যতের কথা ভাবিয়া ভাবিয়াই নানান রকম চিন্তা করিয়া ছাগলের তিন নাম্বার বাচ্ছার মতো খাইয়া না খাইয়া বাঁচিয়া আছি।
  গেলবার  চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম সমীপে গরম কথা লিখিবার সময় এইবার আপনার সমীপে লিখিব বলিয়াছিলাম বলিয়াই আপনাকে লিখিতেছি বলিয়া রাগ করিবেন না বরং শত ব্যস্ততার মধ্যেও গরম কথাটুকু পড়িয়া দেখিবেন ও যাহা প্রয়োজন তাহা করিবেন আর ভুল হইলে নিজ গুনে মাফও করিয়া দিবেন।
ভাইজানরে,
আপনি হইলেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও এইদেশের বর্তমান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।  বর্তমানে আপনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘স্থায়ী কমিটি’র সদস্য ও এই সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যাক্তি । আপনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতিও ছিলেন। এ ছাড়া আপনি  দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল, সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ শিল্প বিভাগের উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করিয়াছিলেন। দেশ জুড়িয়া ‘ক্লীন ম্যান’ হিসাবে আপনার খ্যাতি রহিয়াছে। যাক, সেই সব কথা।
ভাইজানরে,
আপনার মরহুম পিতা মাহমুদুন্নবী চৌধুরীও মন্ত্রী ছিলেন। আপনিও আগেও মন্ত্রী ছিলেন ও এখনো মন্ত্রী । মন্ত্রীর ছেলে মন্ত্রী এমন ভাগ্য চট্টগ্রামে কয়জনেরই বা আছে ? ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালা উদ্দিন কাদের চৌধুরী সেই যোগ্যতায় আসীন হইলেও বাপ বেটার শেষ সময়টুকু ছিল করুণ ও অতি ভয়াবহ। যাহা গোটা দেশবাসী জানে। পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকার ছিলেন ফজলুল কাদের চৌধুরী।আপনার পিতা আলহাজ্ব মাহমুদুন্নবী চৌধুরী  ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তানের আইন পরিষদ নির্বাচনে ডবলমুরিং-সীতাকুন্ড আসন থেকে জয়লাভ করিয়া এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করিলে তিনি প্রথমে গণযোগাযোগ মন্ত্রী ও পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব লাভ করিয়াছিলেন।
একই আসন থেকে  ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও  জুন  এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বিজয়ী হন আপনি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল লতিফের কাছে আপনি পরাজিত হন। তিনি এখন ফ্যাসিষ্ট সরকারের লোক হিসাবে কারাগারে দিন যাপন করিতেছে। ফ্যাসিষ্ট সরকার বিরোধী আন্দোলনে বাঘা বাঘা বিএনপি নেতাদের মধ্যে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও আপনিও আটক হইয়াছিলেন। ছিলেন কারাগারেও।
ভাইজানরে, 

পতেঙ্গায় হাসপাতাল প্রতিষ্ঠাতা ও অতি দ্রুত ফ্যামিলী কার্ড প্রদান করিবার কারণে আপনার নির্বাচনী এলাকার লোকজন খুশীতে ফুরফুর মেজাজে আছে। লোকেরা আপনার প্রশংসা করিতেছে। স্টেডিয়াম নির্মাণের সংবাদও আপনার এলাকার লোকের জন্য আনন্দের সংবাদ বলিয়া লোকেরা বলিতেছে। শহরের অতি গুরুত্ব এলাকা হইলো  আপনার নির্বাচনী অঞ্চল।এখানকার তরমুজ ও টমোটু গোটা বাংলাদেশে বিখ্যাত ছিল। পতেঙ্গা সমুদ্র সৈকতে আইন – শৃংখলা উন্নত করা দরকার বলে আপনার শুভাকাঙ্কীরা বলিতেছে।

ভাইজানরে,

চট্টগ্রামসহ  ও সারাদেশে কিছু লোক আপনার ভাগিনা, নিকট আত্মীয় ও অতি ঘনিষ্টজন পরিচয় দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করিতেছে। ইহাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিবার জন্য আপনার অনুরক্ত ও ভক্তরা অনুরোধ করিতেছে । বাজেট প্রদানের পর এইবারই নিত্য প্রয়োজনীয় জিনিষ ও ঔষধের দাম বাড়েনি। সারা দেশের সকল শ্রেণীর মানুষ আপনার প্রশংসা করিয়াছে । হঠাৎ করিয়া চিনি, সয়াবিন তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম বাড়িতেছে বলিয়া  দরিদ্র লোকেরা হা -হুতাশ করিতেছে। বিষয়টি আমলে নিবেন।

আআজ আর না।আপনার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনায় ইতি আপনারই গ্রাম বাংলার অখ্যাত ঠান্ডা মিয়া। গ্রন্থনা ম. আ. হ তারিখ  ৬ সেপ্টেম্বর ২০২৬

আগামী সংখ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান  সমীপে ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৬৪ ) সম্প্রচার করা হইবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla