এসআই(নিঃ) এসআই (নিঃ) হিরক সিংহ সঙ্গীয় ফোর্সসহ ৫ নভেম্বর সাড়ে ৫টার দিকে সদরঘাট থানাধীন আইচ ফ্যাক্টরী রোডস্থ রেলওয়ে স্টেশন কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক করা হয়।আটককৃত ব্যাক্তি টি হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার ৪নং ওয়ার্ড, চাটখিল পৌরসভা ভীমপুর গ্রামের হোসেন আলী ডাক্তার বাড়ীর অহিদুর রহমানের পুত্র রুবেল হোসেন (৩৩)।সে বর্তমানে-কদমতলী, ওয়েসিস হোটেলের ৩য় তলা, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রামে থাকে।
আটক ব্যাক্তির হেফাজত হতে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।। যার প্রেক্ষিতে সদরঘাট থানার মামলা নং-৪, তারিখ- ৫/১১/২০২৬ খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু হয় এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিসি দক্ষিণের দিক নির্দেশনায়, এডিসি (দক্ষিণ) এবং এসি (কোতোয়ালী) মহোদয়ের তত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহ এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।