1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’র উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে  গভীর রাতে বাসায় হামলা ও ভয়ভীতি , থানায় অভিযোগ ডা. রাজিব রহমান চৌধুরী সম্বর্ধিত ৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন

ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
এনসিপি নেতা সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে,
শ্রদ্ধেয় হাসনাত আবদুল্লাহ ভাইজানরে ,
গরম গরম কথার শুরুতে আমার লাখ কোটি সালাম জানিবেন। আশা করি, আল্লাহ মালিকের অপার মহিমায় ভালো থাকিয়া নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নানান ফর্মূলা তৈরী ও বাস্তবায়ন করিয়া ভালোই আছেন। আমিও চট্টগ্রাম শহরে থাকিয়া দেশের ভবিষ্যতের কথা ভাবিয়া ভাবিয়াই নানান রকম চিন্তা করিয়া ছাগলের তিন নাম্বার বাচ্ছার মতো খাইয়া না খাইয়া বাঁচিয়া আছি।গেলবার চট্টগ্রামের কৃতি সন্তান ভুমি প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল সমীপে গরম কথা লিখিবার সময় এইবার আপনার সমীপে লিখিব বলিয়াছিলাম ।এই কারণে আপনাকে লিখিতেছি বলিয়া রাগ করিবেন না, বরং শত ব্যস্ততার মধ্যেও গরম কথাটুকু পড়িয়া দেখিবেন ও যাহা প্রয়োজন তাহা করিবেন আর ভুল হইলে নিজগুনে মাফও করিয়া দিবেন।
শ্রদ্ধেয় হাসনাত ভাইজানরে,
আপনি হইলেন, বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি কেন্দ্রীয় কমিটির নেতা ।দেশ জুড়িয়া জুলাই যোদ্ধা হিসাবে পরিচিতি আছে আপনার।সাহসী বক্তা ও তরুণ প্রজন্মের নেতা কর্মী সৃষ্টির কারিগরও অনেকে বলিয়া থাকেন আপনাকে। মিস্ত্রীর ছেলে হইয়াও আপনি সংসদ সদস্য হইবার একক কৃতিত্ব একমাত্র আপনারই আছে।আলোচনা ও সমালোচনার মধ্যমনি এখন আপনি।পক্ষ ও বিপক্ষে আপনাকে লইয়া কথা বলিবার লোকের অভাব নাই সারাদেশে। ২০২৪ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আপনি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করিয়াছেন।২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আপনি।যাক , সেইসব কথা।ভাইজানরে,বর্তমানে বাংলাদেশ হইতে সৌদি আরবে নারী গৃহকর্মী হিসাবে বহু নারী কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রেরিত হইতেছে। কিন্তু বিগত কয়েক বৎসর ধরিয়া বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিবেদন হইতে জানা যায় , ওইসব নারী গৃহকর্মীগণ সৌদি আরবে শারীরিক ও মানসিক নির্যাতন, বেতন প্রদান না করা, চুক্তির শর্ত লঙ্ঘন, পাসপোর্ট আটককে রাখা এবং নিরাপত্তাহীন পরিবেশের শিকার হইতেছে। অনেক ক্ষেত্রে তাঁহারা অসুস্থ হইয়া, নিপীড়িত হইয়া এমনকি প্রাণ পর্যন্ত হারাইতেছেন, যাহা অত্যন্ত বেদনাদায়ক ও মানবাধিকারের পরিপন্থী। দেশের নারীদের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকার রক্ষার স্বার্থে এবং তাঁহাদের জীবনের সুরক্ষা নিশ্চিত করিবার জন্য বাংলাদেশ হইতে সৌদি আরবে নারী গৃহকর্মী প্রেরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ এখন সময়ের দাবি। এই ধরনের মানবিক সংকট রোধ করিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করিয়া সংসদে কথা বলিবেন আপনি।

ভাইজানরে,

২০২৪ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থা এএফপি একটি সংবাদ প্রকাশ করে যাহাতে অভিযোগ করা হয় সময় টিভিতে কর্মরত পাঁচ গণমাধ্যমকর্মীর একসঙ্গে চাকরি যাওয়ার ঘটনায় আপনার সংশ্লিষ্টতা ছিল। সিটি গ্রুপের চেয়ারম্যান ও সময় টিভির পরিচালক মোহাম্মদ হাসান বিবিসি বাংলাকে নিশ্চিত করেন যে হাসনাত আব্দুল্লাহসহ ১৫ জনের একটি দল তাহাদের অফিসে গিয়ে কয়েকজনকে চাকরি থেকে বাদ দিতে চাপ দিয়াছিল। তবে আপনি সিটি গ্রুপে যাওয়ার কথা স্বীকার করিলেও চাপ দেওয়ার কথা অস্বীকার করিলেন। এছাড়াও একটি পোস্টে আপনি এএফপির বিরুদ্ধের মিথ্যাচার করিবার অভিযোগ  করিয়াছেন। বিষয়টি দেশবাসীর কাছে এখনো স্পষ্ট নয়।২০২৫ সালের ২৬ জানুয়ারী দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাইতে আসিয়া  আপনি তোপের মুখে পড়িয়াছিলেন।২০২৫ সালের ২১ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীকে লইয়া আপনার একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনার প্রেক্ষিতে একটি পোর্টাল একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)’র মন্তব্য প্রকাশিত হয়। ওই প্রতিবেদন উদ্ধৃত করে দৈনিক প্রথম আলো তাহাদের অনলাইন সংস্করণে “হাসনাতের বক্তব্য ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার’ বলিলেন। 

ভাইজানরে,

আপনি বুকে হাত দিয়া বলুন , মেধাবীরা কী যথাযথ মূল্যায়ন হইতেছে ? চাকুরী কি সঠিক মেধাবীরা পাচ্ছে ? চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে তো পরীক্ষা না দিয়াও পাশ করিয়াছে ও চাকুরীও পাইয়াছে। ঘুষ না দিলে কোথাও মেধাবীরা চাকুরী পাইতেছে না । রাজপথের শ্লোগানের নীতি কথাগুলো কেন সংসদে বলিতেছেন না ? শিলিং সালাউদ্দিনকে নিয়া আপনার অবস্থান দেশজুড়িয়া আপনার প্রশংসা পাইতেছে। মনে রাখিবেন বিতর্কিত কথাবার্তা ও বদনামের কারণে প্রশংসা যাহাতে ঢাকা পড়িয়া না যায় সেই দিকে লক্ষ্য রাখিবেন। প্রধানমন্ত্রীর একবেলা খাবার কি ? কত টাকা এইসব নিয়া নানান মুখরোচক কথা শুনা যাইতেছে বিষয় সংসদে তুলিয়া দেশবাসীকে আপনার অবস্থান জানান দিবেন ।চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমকে পাশে রাখিবেন  ।

আজ আর না । আপনার মঙ্গল ও সুস্বাস্থ কামনায় আপনারই গ্রাম বাংলার অখ্যাত ঠাণ্ডা মিয়া । গ্রন্থনা ম. আ. হ তারিখ  ২৪-১০ -২০২৬ আগামী সংখ্যায় সংসদ সদস্য রুমিন ফারহানা সমীপে ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৮) সম্প্রচার করা হইবে।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla