আপনি হইলেন, একজন রাজনীতিবিদ, চিকিৎসক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতিও ছিলেন আপনি।৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতন হইলে ১ অক্টোবর ‘২৫ সালে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন আপনাকে মেয়র হিসাবে ঘোষণা করেন। ৩ নভেম্বর চট্টগ্রামের মেয়র হিসাবে শপথ গ্রহণ করেন আপনি । আপনি এখন প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন মেঘাসিটি চট্টগ্রামের সম্মাণিত মেয়র ।যদিও আপনি ভোট কারচুপির অভিযোগে মামলা করিয়াছিলেন কিন্তু পাইয়া গেলেন মেয়র এই নিয়া আপনার বিরুদ্ধবাদীরা নানান কথা বলিতেছে।