1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা সহনশীলতা কি শুধু অন্যকে সহ্য করা, নাকি তার স্বাধীনতাকে স্বীকার করা? সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার অভিযোগ নিষ্পত্তি না করেই ফের পরীক্ষার তোড়জোড়: চট্টগ্রাম বন্দরে ‘ইনল্যান্ড মাস্টার’ নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড  প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সীতাকুণ্ড প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের সিএসসিআর প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর গ্রামের সিরাজ ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রহমত নগরের অজয় পাড়া গ্রামে নিজ উদ্যোগে এলবিয়ন ল্যাবরেটরিজ নামে ওষুধ কারখানাটি প্রতিষ্ঠা করেন মো. নিজাম উদ্দিন। তাঁর প্রতিষ্ঠিত এ শিল্পপ্রতিষ্ঠান শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্থানীয়দের দাবি, কারখানাটিতে এলাকার বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তিনি এলাকায় অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সেক্রেটারি আব্দুল জব্বার ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। এছাড়া সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী শোক জানিয়েছেন।

শোক প্রকাশকারীদের মধ্যে আরও রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ক্রেতা সুরক্ষা আন্দোলনের (সিআরবি) সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি আশাফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে মরহুমের জানাজায় অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সাবেক উপজেলা আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি আশাফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করার প্রার্থনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla