1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা সহনশীলতা কি শুধু অন্যকে সহ্য করা, নাকি তার স্বাধীনতাকে স্বীকার করা? সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার অভিযোগ নিষ্পত্তি না করেই ফের পরীক্ষার তোড়জোড়: চট্টগ্রাম বন্দরে ‘ইনল্যান্ড মাস্টার’ নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ সীতাকুণ্ডে সড়কের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগের ২ মাসেও মেলেনি প্রতিকার সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

অভি পাল

মানবসেবার মহান ব্রত নিয়ে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করলেও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চরম অবহেলা, নামমাত্র বেতন-ভাতা, অমানবিক কর্মঘণ্টার চাপ এবং পেশাগত নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসকরা। দীর্ঘদিনের এই পুঞ্জীভূত বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটিয়ে ন্যায্য বেতন-ভাতা, কর্মঘণ্টার যথাযথ মূল্যায়ন ও কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘চট্টগ্রাম প্রাইভেট ডক্টরস অ্যাসোসিয়েশন’-এর নেতৃবৃন্দ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালস্থ সিভিল সার্জনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল গত ২৪ অক্টোবর কর্তব্যরত চিকিৎসকদের আলোচনা সভায় গৃহীত ১২ দফা যৌক্তিক দাবি সিভিল সার্জনের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় ডা. মোহাম্মদ সাজেদুর রহমান চিকিৎসকদের এই দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাঁর এই ইতিবাচক মনোভাব চিকিৎসকদের ন্যায্য অধিকার ও মর্যাদা আদায়ের চলমান উদ্যোগকে আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং ‘সেবার নামে শোষণ নয়, পেশার প্রাপ্য সম্মান চাই’—এই মূলমন্ত্রে চিকিৎসকদের মর্যাদা রক্ষা এবং দেশের স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়নের স্বার্থেই পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতাল মালিকপক্ষের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে অচিরেই বেসরকারি চিকিৎসা খাতে একটি যুগোপযোগী পরিবর্তন আসবে বলে তাঁরা বিশ্বাস করেন।

চট্টগ্রাম বিভাগের চিকিৎসকমণ্ডলীর পক্ষে এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ডা. নিশাত মুশতারী (চমেক), ডা. মতিউর রহমান (ইউএসটিসি), ডা. ফাহাদ আল নাহিয়ান (বিজিসি ট্রাস্ট), ডা. রত্নম অর্জুন (কক্সবাজার মেডিকেল), ডা. আশরাফ উল গনি (মা ও শিশু মেডিকেল), ডা. সাজিদ মাহমুদ চৌধুরী (বিজিসি ট্রাস্ট), ডা. মো. মেহেদী হাসান (জিনঝৌ মেডিকেল বিশ্ববিদ্যালয়), ডা. ইরফান বিন কায়েস (রাঙ্গামাটি মেডিকেল), ডা. রাহুল কুমার ধর (আইএএইচএস, ইউএসটিসি), ডা. শ্রাবন্তী পাল, ডা. অভি (আইএএইচএস, ইউএসটিসি), ডা. সুফি মোহাম্মদ ওমর, ডা. অনিন্দ্য ধর অন্তু (বিজিসি ট্রাস্ট), ডা. প্রভাকর রায় চৌধুরী এবং ডা. জাভেদ আরিয়ান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla