২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসের স্মার্ট মিডিয়েশন রুমে পোর্ট সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সরকারি আইন সহায়তা বিষয়ক সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড এই প্রতিযোগিতার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের মাননীয় চিফ লিগ্যাল এইড অফিসার, বিজ্ঞ বিচারক সুব্রত দাস ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড চট্টগ্রামের পিএ মোহাম্মদ এরশাদুল ইসলাম।