ঝিলতলী খাল এলাকা হতে অবৈধভাবে পরিবহণকালে একটি বালু ভর্তি ডাম্পার ট্রাকসহ ও ৩ জন আটক হয়েছে ।ডাম্পার ট্রাক নং চট্টমেট্টা শ ১১-২৭৪৬। আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় করের হাট স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত চৌধুরীর নেতৃ্ত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ওই আটককৃত ডাম্পারে ১৯৮.০ ঘনফুট বালি ছিল।অবৈধভাবে পরিবহণের দায়ে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।