1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত বান্দরবানের লামা-আলীকদমে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা! পাহাড়ের বন উজাড়, হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগ, প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব প্রধান বিচারপতির সফর ঘিরে চট্টগ্রাম আদালতে পরিচ্ছন্নতার তোড়জোড়, আড়ালে দীর্ঘদিনের সংকট ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে, প্রতিদ্বন্দ্বীরা ভীত হয়ে পড়ছে শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান আগ্রাবাদ ‘বালুর মাঠে’ অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাসিন্দাদের স্বস্তি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারা বেলার ৯ম বর্ষপূর্তি পালন বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান এমপি

বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নতুন উদ্যোগ, প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্ব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আরফাতুল ইসলাম, আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারে নানা উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির কনভেনর কাজী নিরুতাজ বেগম।

বুধবার (১৮ নভেম্বর) বান্দরবান জেলা ক্রীড়া অফিস পরিদর্শনকালে তিনি এসব পরিকল্পনার কথা জানান। পরিদর্শনকালে জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কার্যক্রম, চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মংসিং প্রু নজি, কারাতে প্রশিক্ষক উ ক্য হ্লা, ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একিনু মারমাসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিদর্শনকালে কাজী নিরুতাজ বেগম বলেন, বান্দরবানের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে। বিশেষ করে খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রশিক্ষণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। শুধু প্রতিযোগিতার আয়োজন নয়, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও সম্ভাবনাময় খেলোয়াড় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, বান্দরবানের ক্রীড়াঙ্গনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি স্পোর্টস কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনকারী স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রণোদনা, সংবর্ধনা ও সম্মাননা প্রদানের পরিকল্পনাও রয়েছে।

জেলা ক্রীড়া অফিস পরিদর্শন শেষে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত আনন্দ উৎসবে যোগ দেন। সেখানে ২০ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেন তিনি। শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ আনন্দঘন আয়োজন তাদের মাঝে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla