1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে, প্রতিদ্বন্দ্বীরা ভীত হয়ে পড়ছে শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান আগ্রাবাদ ‘বালুর মাঠে’ অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাসিন্দাদের স্বস্তি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারা বেলার ৯ম বর্ষপূর্তি পালন বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান এমপি আনোয়ারায় ধানি জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা, পরিবেশ বিপর্যয় ও পানি চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা, জমি দখল চেষ্টার অভিযোগে আতঙ্কে পরিবার পৌরসভার লাইসেন্স পরিদর্শক পটিয়ায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেটে এক চেয়ারে ১৫ বছর ২৬ ডিসেম্বর প্রিয় রায়পুর মেধাবৃত্তি পরীক্ষা : তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ

৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে, প্রতিদ্বন্দ্বীরা ভীত হয়ে পড়ছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শেখ শফি

দেশ জুড়ে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে  আসবে আবার কেউ বলছে ‘না’। এই তর্ক লেগেই আছে । এর মধ্যে সারাদেশে স্থানীয় ইউপি ও সিটি কর্পোরেশনের নির্বাচনী বাতাসও বইছে। ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশও উত্তপ্ত হচ্ছে। জনপ্রিয় ও আলোচিত প্রার্থীদের সুনাম ও দুর্নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে। এলাকায় এলাকায় প্রার্থীদের নিয়ে ভোটারগণ নানা হিসাব-নিকাশও শুরু করে দিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে। এলাকায় তাঁর নামে নীরব ও সরবে চলছে নানান প্রচারণা। এতে তাঁর প্রতিদ্বন্দ্বীরা ভীত হয়ে পড়ছে। ফলে নানান ষড়যন্ত্র ও গুজব ফানুস উড়িয়ে আলহাজ্ব কামাল উদ্দিনকে নিয়ে অখ্যাত ও অনিবন্ধিত পোর্টালে মিথ্যাচার ও অপপ্রচার করছেন অনেকে। আলহাজ্ব কামাল উদ্দিনের জনপ্রিয়তা ও সামাজিক কর্মকাণ্ডে তাদের অস্তিত্ব ধরে রাখা কঠিন হয়ে পড়ায় তারা এই সব অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে।।

  সুত্রমতে , আলহাজ্ব কামাল উদ্দিন চট্টগ্রাম বিভাগ ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের কার্যকরী সভাপতিও। এ ছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও চট্টগ্রাম মহানগর এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর ডিলার এসোসিয়েশনের সহ-সভাপতি, পতেঙ্গা হানিফনগর পরিবহন (ট্রাক) মালিক সমিতির অর্থ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য, চট্টগ্রাম বিভাগ পেট্রোল পাম্প মালিক ট্যাংকলরী মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ’র যুগ্ম-আহ্বায়ক, চট্টগ্রাম বন্দর ট্রাক কভার্ডভ্যান মালিক ও কন্টাক্টর এসোসিয়েশন এর সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

বিভিন্ন ক্রীড়াঙ্গন ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে  নেতৃত্বে থাকা কামাল উদ্দিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও কলেজের আজীবন সদস্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ‘র সদস্য, হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য, চট্টগ্রাম সিটি লেভেল-কো-অর্ডিনেশন কমিটির সদস্য।

রাজনীতিতে সরব কামাল উদ্দিন ২০০৮ সনে বন্দর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন। ওই কমিটি ২০১৭ সনে গঠিত হয়।

আলহাজ্ব কামাল উদ্দিন পারিবারিকভাবে একজন সফল ব্যবসায়ী ব্যক্তিত্ব। তাঁদের পারিবারিক ব্যবসা দীর্ঘদিনের ।অর্ধশত বছর ধরে তিনি পারিবারিক ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অন্তর্গত মেঘনা পেট্রোলিয়াম লিঃ, যমুনা অয়েল কোম্পানী লিঃ, পদ্মা অয়েল কোম্পানী লিঃ, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিঃ ও সিলেট গ্যাস ফিল্ডস লিঃ এর তালিকাভুক্ত পরিবহন (ট্যাংকলরী) ঠিকাদার, এলপি গ্যাস ডিলার, জ্বালানী তেল এর ডিলার তিনি।।তেল ও গ্যাস তাদের দীর্ঘদিনের পারিবারিক ব্যবসা।

আলহাজ্ব কামাল উদ্দিন একজন ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক মানুষ। সাধারণ মানুষের কল্যাণে তিনি নিবিড়ভাবে সবসময় পাশে থাকেন। সমাজ সেবায় তাঁর খ্যাতি আছে সবখানে, পারিবারিকভাবেও তাদের অবস্থান চোখে পড়ার মতোই।। ঈদ-পর্বে ও রোজা রমজানে তাঁর এলাকায় সাধারণ মানুষ তাঁর কাছে ছুটে আসেন, তিনিও খবর নেন পাড়া পড়শিদের। তিনি অকাতরে সহযোগিতাও করে থাকেন সাধারন মানুষদের।পতেঙ্গা- হালিশহর এলাকায় তাঁর পরিবারের একটা বিশেষ সুনামও রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla