1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পটিয়ায় টেম্পু-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

পটিয়ায় টেম্পু-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৫৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সোমবার রাত ১১টার দিকে পটিয়া সদরের শাহচাঁদ আউলিয়া মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরোহীর নাম অভি সেন (২২)। তিনি পটিয়া পৌর সদরের ২নং ওয়ার্ডের সুচক্রদণ্ডী এলাকার রতন সেনের ছেলে।

দুর্ঘটনায় আহত আহত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে অভি সেন তার দুই বন্ধুকে নিয়ে উপজেলার কমলমুন্সিরহাট এলাকায় অভির খালার বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে পৌর সদরের শাহচান্দ আউলিয়া মাজার সম্মুখ আসছিলেন।

অন্যদিকে পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে বাইপাস সড়ক হয়ে পটিয়া পৌর সদরের দিকে যাচ্ছিল। পথে শাহচান্দ আউলিয়া মাজার সম্মুখ গেট সড়কে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে অভি সেন নিহত হন।

নিহতের চাচা ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রকৌশলী রুপক কুমার সেন সমকালকে বলেন, তার ভাতিজা অভি তার খালার বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। চার চাকার একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla