1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পাড়ে খেলার ছলে নদীতে ডুবে আপন দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ ভাঙ্গামুখ এলাকায় নদীতে পড়ে এ দুই শিশুর মৃত্যু হয়।

মৃতরা হলো, উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বডলু মাহবুব মেম্বার বাড়ির তক্তার মসজিদ এলাকার মো. বেলাল উদ্দিনের সন্তান  মোহাম্মদ সায়েম (৪) ও মোছাম্মৎ আফিফা (৬)।

মৃতের মামা দিদারুল আলম বলেন, কয়েকদিন আগে আমার বোনসহ তার দুই সন্তান আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আমাদের ঘর সাঙ্গু নদীর তীরবর্তী। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে আমার ভাগিনা-ভাগ্নি নদীর তীরে খেলতে যায়। খেলার এক পর্যায়ে তারা নদীর পানিতে পরে ডুবে যায়। পরে ওই শিশুরা ঘরে এসে খবর দিলে আমাদের ঘরের লোকজন ও স্থানীয়রা দৌড়ে গিয়ে ভাগ্নেকে পানিতে ভাসমান অবস্থা ও ভাগ্নিকে পানির ভিতর থেকে ডুব দিয়ে খুঁজে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আমিলাইষ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ মোস্তাক আহমদ দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আসরের নামাজের পর মৃত দুই শিশুর নিজ বাড়ি আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তক্তার মসজিদ এলাকায় নিয়ে নামাজের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla