শহিদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে ইসলামী পাঠাগার বান্দরবান-এর আয়োজনে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ নভেম্বর ২০২৬, রোজ শনিবার, ইসলামী পাঠাগার ভবন (৪র্থ তলা), বান্দরবানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় শাহ্ জব্বারিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা – বনরূপা, ৬নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কেরাত, আযান ও ইসলামী সংগীতে পুরস্কার অর্জন করে।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব নাজনীন সুলতানা, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এডভোকেট আবুল কালাম
কুরআনের সুর, আযানের ধ্বনি ও ইসলামী সংগীত দিয়ে সবার মন জয় করে নেয় ছোট ছোট শিক্ষার্থীরা। তাদের হাসি আর সাফল্যই মাদ্রাসার সবচেয়ে বড় অর্জন বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা সকল শিক্ষার্থীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আল্লাহ যেন সকল শিক্ষার্থীকে দ্বীনের পথে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দেন। আমিন।