1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ - পূর্ব বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার কারণে মহাসড়কটিতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, নোয়াখালী থেকে যশোরগামী ‘আল-আরাফা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার কার্যক্রমে যোগ দেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, “ঘটনাস্থল থেকে আহত ১৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে তিনজনের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।”

ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কারও মৃত্যু হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla