1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৬৫৮ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি

সড়কে দাঁড়ানো ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আমিনুল ইসলাম (৩৫) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।আজ মঙ্গলবার ভোরে ৫টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই ইউটার্ন এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন। তবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহত আমিনুল ইসলামের বাড়ি বগুড়ায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই ইউটার্ন একটি ট্রাককে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান আমিনুল ইসলাম।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি পাঠানো হয়েছে। দুর্ঘনায় নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত ব্যক্তিকে উপজেলা মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হোসেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla