1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা 

কর্ণফুলী টানেল চত্বরে বাসচাপায় প্রাণ গেল মাইক্রোবাস চালকের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল চত্বরে দ্রুতগামী বাসের চাপায় মোহাম্মদ সোহেল (৪০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ী এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি বৈরাগ এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল টানেল মোড়ের গোলচত্বরে বাড়ির উদ্দেশে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উল্টো পথে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পালানোর চেষ্টাকালে বাসটির চালক হোসেন (৪২) ও তার সহকারী সাগর আহমদ (২২)কে আটক করে পুলিশ। আটক হোসেনের বাড়ি জামালপুর এবং সহকারী সাগরের বাড়ি টাঙ্গাইল জেলায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাসচালক ও সহকারীকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ১১টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla