1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত - পূর্ব বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম? ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ডিমে ডজনে কমল ১০ টাকা, মাছ-মুরগিতে ফেরেনি স্বস্তি ঈদগাঁওয়ের শিক্ষা বিস্তারের অনন্য বাতিঘর মাস্টার মোজাম্মেল হক ফরাজী

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৈকত (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কে শ্রীঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত বাগেরহাট সদর উপজেলার জয়গাছি-রঘুনাতপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ জানান, সৈকত মোটরসাইকেল চালিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন। শ্রীঘাট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সৈকতকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ বলেন, মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পরে স্বল্প সময়ের মধ্যে সৈকতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের ধারণা পথেই তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla