1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা 

মিরসরাইয়ে বেপরোয়া ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বেপরোয়া গতির ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় শহিদুল ইসলাম নয়ন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মোশাররফ সওদাগর বাড়ির নুর আলমের পুত্র। নয়ন নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

নয়নের জেঠাতো ভাই মো. সবুজ বলেন, শুক্রবার দুপুরে নয়ন বাইসাইকেল যোগে বারইয়ারহাট থেকে জুমার নামাজের জন্য বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় পড়ে। বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় বেপরোয়া গতির একটি ক্যাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল নয়ন। শুনেছি স্থানীয়রা ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়েছে।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরহোসেন মামুন জানান, কলেজ ছাত্র নয়নের লাশ উদ্ধার করে আইনি পক্রিয়ার জন্য থানা পুলিশের একটি ফোর্স কাজ করছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla