1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা 

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা প্রবাসী মো. কামাল উদ্দিন (৩৮)নামে এক রেমিটেন্স যোদ্ধা যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ( ২ আগস্ট) রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় সে মারা যায়। নিহত কামাল মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাড়িয়াখালী এলাকার সাত ভাইর বাড়ির মো. নিজাম উদ্দিনের পুত্র।

ওই বাড়ির বাসিন্দা খাজা মাঈন উদ্দিন জানান, মঙ্গলবার রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় কামালকে একটি দ্রুতগামী গাড়ি চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কামাল জীবিকার নির্বাহের জন্য দীর্ঘ ১৭-১৮ বছর ধরে প্রবাসে রয়েছে। সেখানে একটি লন্ড্রী দোকানে চাকরী করতেন। কামালরা ৫ ভাই-বোন। তার স্ত্রী ও ছোট দুটি মেয়ে রয়েছে। তিনি আরো জানান, লাশ সেখানে একটি হাসপাতালে রয়েছে। দেশে আনার সময় এখনো নির্ধারণ করা হয়নি।

৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, আমার ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কামাল দুবাইতে সড়ক দুর্ঘটনা মারা গেছে শুনেছি। শুনে খুব খারাফ লাগছে। লাশ দেশে আনতে কাগজপত্র যা প্রয়োজন হয় পরিষদ থেকে আমি ব্যবস্থা করে দেব।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla