1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত ২৫

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহি বাস ও শ্রমিক বাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপার ভাইজার ও এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ যাত্রী ও শ্রমিক আহত হয়েছে। গত শনিবার (১৯ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার উত্তর বাগড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস আহত ১৭ জনকে উদ্ধার করেছে। আহতদের মধ্যে ৭ জন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আশঙ্কাজনক ৪ জনকে বরিশাল শেবাচিমে প্রেরন করেছে। এছাড়া রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে অন্যরা আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, বরিশাল থেকে ছেড়ে আসা আলহামদুলিল্লাহ নামে যাত্রীবাহী পিরোজপুরগামী বাস ও খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পল্লীবিদুত্যের ১৩ জন শ্রমিক নিয়ে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে বাসটি রং সাইডে এসে ট্রাকটিকে সামনা সামনি ধাক্কা দেয়া। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান ও ও বাসের যাত্রী নুরবানু নিহত হয়। নিহতরা হলো পার্শ্ববর্তী নলছিটি উপজেলার দপদপিয়ার মৃত আব্দুল মজিদ খানের ছেলে বাসের সুপার ভাইজার মো. ছরোয়ার হোসেন দুলাল খান (৫৭), পটুয়াখালির গলাচিপার মো. নুরুল ইসলামের স্ত্রী নুরবানু (৭০)। এ ঘটনায় অন্তত ২৫জন আহত হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস ট্রাক দুমড়ে মুচড়ে যায়। বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস ট্রাক দুমড়ে মুচড়ে যায়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla