1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাহাজের পরিত্যক্ত ও পচা কাঁচামাল দিয়ে ড্রামভর্তি ভাজ্যতেল তৈরি করে বাজারজাত করছে একটি সিন্ডিকেট ॥স্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে সীতাকুণ্ডে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি ও মতবিনিময় সভা ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৬৮) ব্যারিষ্টার রুহিন ফারহানা সমীপে কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন

রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনে বিশাল বিস্ফোরণ, নিহত ২৭

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন। হামলার এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে এসব তথ্য জানিয়েছেন। তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তকাচেঙ্কো জানান, শুক্রবার (২৮ আগস্ট) রাতে বুচা জেলায় ওই হামলার ঘটনা ঘটে। তবে হামলায় গুদামের ঠিক কী স্থাপনা বা বস্তুতে আঘাত লেগেছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গুদামে হামলার পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে আবাসিক ভবন এবং বয়স্কদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানও রয়েছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যারা এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ দিয়েছেন, তাদের নিজেদের সিদ্ধান্তের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। এ ঘটনায় কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আবাসিক ভবন বা মানুষের বসবাসের এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণ নিষিদ্ধ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রয়টার্স জানায়, শুক্রবারের এই হামলার আগে টানা দুই দিন কিয়েভ শহর ও আশপাশের এলাকায় রাশিয়া ঘন ঘন ড্রোন হামলা চালায়। এসব হামলায় গুদাম ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla