1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হেফাজতের মামুনুলসহ ১৭ জনের বিরুদ্ধে ঢাকায় মামলা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হেফাজতের মামুনুলসহ ১৭ জনের বিরুদ্ধে ঢাকায় মামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় গত ২৬ মার্চ সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর পল্টন থানায় গতকাল সোমবার রাতে মামলাটি হয়।

মামলায় আসামি হিসেবে মামুনুল হকসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দুই থেকে তিন হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে মামুনুল হককে।

মামলার বাদী খন্দকার আরিফ-উজ-জামান। তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২৬ মার্চ দুপুর সাড়ে ১২টায় মুসল্লিদের সঙ্গে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করতে যান বাদী। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে উত্তর গেটের সিঁড়িতে কয়েক হাজার উচ্ছৃঙ্খল ব্যক্তির জমায়েত দেখতে পান তিনি। তাঁরা জামায়াত-শিবির-বিএনপি-হেফাজতের লোক ছিল। জমায়েত থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের প্রত্যক্ষ নির্দেশে পূর্বপরিকল্পিতভাবে ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, দা, ছোরা, কুড়াল, কিরিচ, হাতুড়ি, তলোয়ার, বাঁশ, লাঠি, শাবল, রিভলবার, পাইপগানসহ অন্যান্য অস্ত্র নিয়ে অতর্কিতে বাদীসহ অন্য মুসল্লিদের ওপর হামলা চালানো হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ ঘিরে ২৬ মার্চ জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় সংঘাত-সংঘর্ষ-সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশের পক্ষ থেকে আগেই মামলা করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla