1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে: রাষ্ট্রপতি ৭,৪০০ শিক্ষক-শিক্ষিকা ও ৫০০-এর অধিক কর্মকর্তা-কর্মচারীর মানবিক সংকট নিরসনে মন্দিরভিত্তিক শিক্ষা প্রকল্পটি দ্রুত একনেকে অনুমোদনের আকুল আবেদন পতেঙ্গা ভূমি অফিসের কর্মচারী সারুক হোসেন সেবাপ্রার্থীকে পাত্তা দেন না হেতু কী? এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বের করবেন—তা হবে না! সাফ জানিয়ে দিলেন প্রতিমন্ত্রী হেলাল পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ নূর নাহারের বিরুদ্ধে, ঝুঁকিতে হেলে পড়েছে বসতঘর বাংলাদেশের পুঁজিবাজারে কর্মরত পেশাজীবীদের সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি ঘুড়ি হয়ে উড়ি মানুষের নিরাপত্তা ও অর্থনীতির মুক্তি কোথায়? সাপ্তাহিক পূর্ব বাংলা আয়োজিত সাহিত্য আড্ডায় দীপক কুমার পালিত সাহিত্য ও সংস্কৃতি মানুষকে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হতে উৎসাহিত করে সার অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচার রোধে ডিসিদের চিঠি বিসিআইসির

এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে: রাষ্ট্রপতি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোনোভাবেই যেন মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এআই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে পুরো সভ্যতা সংকটের মুখে পড়বে। তাই প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি মানুষের নিয়ন্ত্রণ ও কল্যাণ নিশ্চিত করাও জরুরি।

৫ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিটে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, বিশ্ব এখন বড় ধরনের পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। এই পরিবর্তনের অন্যতম প্রধান অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী দিনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় হবে, তা অনেকাংশেই নির্ভর করবে এআইয়ের ওপর।

তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান সৈনিক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মসহ দেশের সবাই সম্মিলিতভাবে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

এ সময় ব্যবসায়ীদের এআই ব্যবহারে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান তিনি। এআইকে কেবল ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে বিবেচনা না করে নতুন পণ্য উদ্ভাবন এবং বাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহারের পরামর্শ দেন রাষ্ট্রপতি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla