বিশিষ্ট কর আইনজীবি এবং চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মুছা কর আইনজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ট্যাক্স লাইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) ২০২৬- ২০২৯ মেয়াদের কার্যনিবাহী কমিটিতে পুনরায় ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল ক্যাপিটাল সিটি চট্টগ্রাম) নির্বাচিত হয়েছেন।
৯ অক্টোবর ২০২৬ইং সেগুন বাগিচাস্থ ঢাকা কর আইনজীবি সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ৩৯তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬-২০২৯ মেয়াদের জন্য আলহাজ্ব মোহাম্মদ মুছাকে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের কমার্সিয়াল ক্যাপিটাল সিটি চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সারা বাংলাদেশের কর আইনজীবী নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এমপি মহোদয় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ মুছা বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়বাদী কর আইনজীবী ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা ও স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি একজন সফল ও সুদক্ষ সংগঠক, নিবেদিতপ্রাণ, সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবে বহু সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ট্যাক্স লাইয়ার্স এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আইনজীবীগণ আশা পোষণ করেন।