1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
   সেই ঈশান মিস্ত্রিহাটের অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি দুটি ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

   সেই ঈশান মিস্ত্রিহাটের অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি দুটি ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে নগরের দুটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। ৫মে মঙ্গলবার বন্দর থানার ঈশান মিস্ত্রির হাট সংলগ্ন খালপাড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ সুত্র থেকে  জানা গেছে , অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে বিসমিল্লাহ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা এবং পিংকি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এই আইসক্রীম ফ্যাক্টরি দুুইটি একই জমিদারের ২ ভাড়াঘরে পাশাপাশি অবস্থিত।

প্রসংগত,  গত ২৭ এপ্রিল ‘ঈশান মিস্ত্রি হাটে অবৈধ অনুমোদনহীন আইসক্রীম ফ্যাক্টরি, নেই পরিবেশ, ফায়ার সার্ভিস, বিএসটিআই ও ট্রেড লাইসেন্সও ‘ শিরোনামে সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের সুত্র ধরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla