1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পাহাড় কাটার দায়ে বিপিসিকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা - পূর্ব বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নিপীড়িত মানুষের কণ্ঠস্বর নজরুল মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা ঠান্ডা মিয়া গরম কথা (৩৫৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ হাসান মারুফ সমীপে কক্সবাজারে বিজিবির অভিযানে ১৬ কোটি ৮৩ হাজার টাকার ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ নিহত ৬ দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: অন্তত ৫ বাংলাদেশি আহত, ৩ জন আশঙ্কাজনক বরগুনায় ডাকবাংলো থেকে ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ-আহ্বায়ক শফিক রেহমান যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন এক মরণফাঁদ: যাত্রী সাধারণের চরম উদ্বেগ

পাহাড় কাটার দায়ে বিপিসিকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর জামালখানে জয়পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে পরিচালক সোনিয়া সুলতানা এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, সরেজমিনে পরিদর্শন ও দালিলিক যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট তফসিলভুক্ত স্থানে পাহাড় কাটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতায় আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটা হয়েছে।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (খ) ধারায় পাহাড় কাটা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে আইনটির ৭ ধারার আওতায় এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট (ইডিএ) সম্পন্ন করা হয়। প্রতি ঘনফুট ১০০ টাকা হারে ৯ হাজার ৬০০ ঘনফুটের জন্য মোট ৯ লাখ ৬০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ নির্ধারণ করে বিপিসিকে জরিমানা করা হয়েছে।
শুনানিতে বিপিসির পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন ও এলডিএ মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। অপরদিকে প্রসিকিউশনের পক্ষে মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনেশিয়ান মো. ওমর ফারুক উপস্থিত থেকে সরেজমিন প্রতিবেদন, বিবাদীর লিখিত বক্তব্য ও অন্যান্য দালিলিক প্রমাণ উপস্থাপন করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla