1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
ঈদের পর উপনির্বাচন ও তিন সিটি নির্বাচন - পূর্ব বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরের শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে চট্টগ্রাম রোটারি সেন্টারের বর্ষবরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম পহেলা বৈশাখ বাঙালির অসম্প্রদায়িক উৎসব চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী হাড্ডি কোম্পানির জায়গা হিসেবে পরিচিত পানওয়ালা পাড়ায় সিডিএর অভিযান যশোরের শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন মারামারি ও বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট

ঈদের পর উপনির্বাচন ও তিন সিটি নির্বাচন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই ধারাবাহিকভাবে একাধিক ভোট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রমজানের মধ্যেই জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আর ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হবে শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন। একই সময়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রমও শুরু করতে চায় কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন- এই তিন সিটির নির্বাচন দিয়ে স্থানীয় সরকার পর্যায়ের ভোট শুরু করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই তিন সিটির ভোট শেষ হলে পর্যায়ক্রমে বাকি নয়টি সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে। সরকারের সিদ্ধান্ত পেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনও হতে পারে।

  ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

আইন অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ১ জুন এবং ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। এ কারণে এই তিন সিটির নির্বাচনকে সবচেয়ে জরুরি হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া মাত্রই ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই-বাছাই এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগসহ প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হবে। সময় স্বল্পতার কারণে চট্টগ্রাম সিটির জন্য আলাদা জরুরি পরিকল্পনাও নেওয়া হতে পারে।

এদিকে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করে এপ্রিলের মধ্যে ভোট শেষ করার লক্ষ্য রয়েছে কমিশনের। সংসদের প্রথম অধিবেশনের আগেই নির্বাচিত নারী সদস্যদের শপথ সম্পন্ন করার বিষয়েও ভাবা হচ্ছে।

সংরক্ষিত নারী আসনে আনুপাতিক হারে দলগুলোর মধ্যে বণ্টনের ক্ষেত্রে এবার বিএনপি ৩৬টি, জামায়াতে ইসলামী ১২টি এবং জাতীয় নাগরিক পার্টি ও স্বতন্ত্ররা একটি করে আসন পেতে পারে বলে ইসি সূত্র জানিয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, বড় নির্বাচন শেষ করলেও সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে অন্য নির্বাচনগুলোর প্রস্তুতি চলছে। ঈদের পর স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হবে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন আয়োজনই কমিশনের মূল দায়িত্ব। সরকারের নির্দেশনা পেলেই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla