1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

রাউজানে অবৈধ মৎস্য শিকারীসহ ৭০০০ মিটার ভাসাজাল জব্দ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি

রাউজানে অবৈধ মৎস্য শিকারীসহ ৭,০০০ মিটার ভাসাজাল জব্দ করা হয়। ১৮ নভেম্বর দুপুর দেড়টা হতে বিকাল ৫টা পর্যন্ত টানা অভিষানে ৩জন অবৈধ মৎস্য শিকারীও আটক হন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশ ও হালদা এলাকার পাহারাদারগণ এই অভিষানে অংশ নেন।

জানা গেছে, হালদা নদীর ছাত্তারঘাট এলাকা হতে কালুরঘাট ব্রিজ পর্যন্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় পরিচালিত এই অভিযানে আটককৃত ৩ জন কে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম জানান, হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla