1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজশাহীর কেশরহাটে বিএসটিআই’র অভিযানে পঁচা মরিচ, জেভাল ও নকল শিশুখাদ্য, আচার এবং কসমেটিকস জব্দ ও জরিমানা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজশাহীর কেশরহাটে বিএসটিআই’র অভিযানে পঁচা মরিচ, জেভাল ও নকল শিশুখাদ্য, আচার এবং কসমেটিকস জব্দ ও জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে সম্প্রতি রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় উপজেলার কেশরহাট বাজারে অবস্থিত খাদিজা বেকারী প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
বিএসটিআই এর অনুমোদবিহীন ও নকল শিশুখাদ্য (লজেন্স, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, আইস ললি) ও আচার বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় একই এলাকায় অবস্থিত কামাল স্টোর প্রতিষ্ঠানটিকে ১,০০০/- (এক হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং ২০ প্যাকেট অবৈধ পণ্য জব্দ করা হয়।
অনুমোদনবিহীন ও নকল কসমেটিকস বিক্রি-বিতরণ করায় মিষ্টিপট্টি এলাকায় অবস্থিত শেফা স্টোর হতে ১৫ প্যাকেট অবৈধ পণ্য জব্দ করা হয়।
এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘মরিচের গুড়া ও হলুদের গুড়া’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় কেশরহাট বাজারে অবস্থিত ৬টি মসলার মিলকে সতর্ক করা হয় এবং লাইসেন্স গ্রহণের জন্য ১ সপ্তাহ সময় প্রদান করা হয়। একই সাথে সুমন স্টোর হতে প্রায় ১২ কেজি পঁচা মরিচ জব্দ ও ধ্বংস করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মোহনপুর, রাজশাহী জোবায়দা সুলতানা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় বিএসটিআই কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla