1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

রাঙামাটিতে সাংবাদিকের ওপর বর্বর হামলা ও হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা মিলন নন্দী নান্টুকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা দায়ের এর ২৪ ঘন্টার মধ্যেই তাকে কাপ্তাইয়ের বড়ুইছড়ি এলাকা থেকে গতকাল ১৫ মে (বৃহস্পতিবার) আটক করা হয়। আজ শুক্রবার সকালে তাকে আদালতে সুপার্দ করা হয়।

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পূর্বদেশ পত্রিকার সাংবাদিক এম. কামাল উদ্দিনের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বুধবার বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ কালীন্দিপুর বাজারফান্ডে নিচ তালায় রিপোর্টার্স ইউনিটির জেলা অসিফের কক্ষে ঢুকে এ হামলা চালানো হয়।

আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংস্কারাধীন ভবনের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় উপর থেকে ইট পড়ে সাংবাদিক কামাল অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি নিরাপত্তাহীন অবস্থায় কাজ বন্ধ রাখতে বলেন। এর কিছুক্ষণ পর যুবলীগ নেতা নান্টু শ্রমিকদের নিয়ে এসে নির্মাণ রড ও লাঠিসোটা দিয়ে সাংবাদিক কামালের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন আসামি যুবলীগ নেতা ।

পরে স্থানীয়রা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, তার কপালে গুরুতর জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহেদ পারভেজ জানান, গত বধুবার সাংবাদিক এর উপর হামলার ঘটনার পর থেকেই আসামী পলাতক ছিলো। পরবর্তীতে আমরা মামলা দায়ের’র পর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে ২৪ ঘন্টার মধ্যেই কাপ্তাই থানাধীন বড়ইছড়ি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আজ শুক্রবার তাকে আদলতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla