1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা 

বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে প্রধান করে এই কমিশন গঠন করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য রয়েছেন বিচারপতি এমদাদুল হক (হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সাবেক জেলা ও দায়রা জজ), বিচারপতি ফরিদ আহমেদ শিবলী (হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সাবেক জেলা ও দায়রা জজ), সাইয়েদ আমিনুল ইসলাম (সাবেক জেলা ও দায়রা জজ এবং সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার), মাজদার হোসেন (সাবেক জেলা ও দায়রা জজ এবং মাজদার হোসেন বনাম রাষ্ট্র মামলার বাদি) , তানিম হোসেন শাওন (সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট), কাজী মাহফুজুল হক (সুপন), অ্যাসোসিয়েট প্রফেসর, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থী প্রতিনিধি।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানি ও সুযোগ-সুবিধা পাবেন। তবে শর্ত থাকে যে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা নিতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বা বিভাগ বা দফতর বা সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহসহ সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করবে। সূত্র : বাসস

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla