1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুর্ঘটনায় ঝড়ে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে

দুর্ঘটনায় ঝড়ে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৫২৫ বার পড়া হয়েছে
মোঃআলবিন
চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা সড়কে যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আনোয়ারাস্থ লাবিবা কমিউনিটি সেন্টারের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আব্দুর রহমান। পেশায় তিনি একজন মেকানিক। তিনি বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি গ্রামের ব্যবসায়ী মো.আব্দুল করিমের ছেলে। মারা যাওয়ার আগ পর্যন্ত সে চট্টগ্রামের ইপিজেড এলাকায় ইউনিভার্সেল জিনস নামের একটি পোশাক কারখানার মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম শিকদার জানান, আব্দুর রহমান আজ শুক্রবার বন্ধের দিনে মোটরসাইকেলে করে শহর থেকে নিজ গ্রাম বাঁশখালীতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আনোয়ারা-বাঁশখালী সড়কের লাবিবা ক্লাবের সামনে পৌছালে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস পেছন থেকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করার তথ্য জানান পুলিশ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla