1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে অদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ করার অভিযোগ - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

রাজাপুরে অদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ করার অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৪৫৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন অসহায় শেফালী বেগম নামের এক নারী। ১লা জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদরের বাইপাস মোড়ের নিউ শর্মা হাউজ চাইনিজ এন্ড ফাষ্ট ফুড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। এ সময় শেফালীর বড় বোন মঞ্জু বেগম সাথে উপস্থিত ছিলেন। শেফালী বেগম উপজেলা সদরের বাইপাস মোড় তুলাতলা এলাকার আব্দুর রহমানের স্ত্রী। লিখিত অভিযোগ থেকে জানাগেছে, উপজেলা সদরের বাইপাস মোড় এলাকার আব্দুল শুক্কুর তালুকদারের দুই ছেলে ও রাজাপুর দারুল উলুম কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী মো. বেলায়েত হোসেন এবং তার সহদর ছোট ভাই মো. সিরাজুল হক ধর্মীয় অনুভুতিকে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে আসছেন। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বেলায়েত হোসেন ও তার ভাই সিরাজুল হক মাদ্রাসার ছাত্র দিয়ে শেফালীর জমিতে রোপণ করা গাছপালা কর্তন করে সেখানে ভবন নির্মানের কাজ শুরু করেন। শেফালী উপায় অন্তর না পেয়ে আদালতের আশ্রয় নেয়। আদালত ২০ ডিসেম্বর ১৪৪/১৪৫ আদেশ জারি করেন। কিন্তু বেলায়েতরা আদালতকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে গায়েবী ক্ষমতায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। শেফালীর সাথে যেই দাগে বিবাদ চলমান সেই দাগেই বেলায়েতের চাচাতো ভাই আবু বকর গংদের সাথেও বেলায়েত হোসেনর দেওয়ানী মামলা ও নাসির উদ্দিন তালুকদারের সাথে আরেকটি চলমান রয়েছে। বেলায়েতের প্রতিষ্ঠিত কোনো সন্ত্রাসী বাহিনী না থাকলেও রয়েছে নিজ মাদ্রাসার ছাত্র বাহিনী। তাদের দ্বারা তিনি এসব কাজ করিয়ে থাকেন। নিজেকে পীর দাবীকরা এই ক্বারী বেলায়েত হোসেন ভালো মানুষের মুখোশের আড়ালে থেকে ভয়ংকর কাজ করে থাকেন। যেমন বেলায়েতের চাচা মনু তালুকদার তার জমি বিক্রির টাকা তার কাছে গচ্ছিত রাখালে সে মেরে দেয়। সেই টাকার শোকে মনু তালুকদার অসুস্থ হয়ে মারা য়ায়। এই ক্বারি বেলায়েত হোসেন একজন প্রতারকও বটে, এই বিজ্ঞানের যুগে মানুষকে ভুল বুজিয়ে তাবিজ-কবচের উপর বিশ্বাস স্থাপনের জন্য ধর্মীয় আদলে রচনা করেন কল্পকাহিনির। যা সরলমনে বিশ্বাস করে সর্বস্ব হাড়ায় ধর্মভীরু মানুষ গুলো। রোগ শোকের বরাত দিয়ে ভুক্তভোগীকে প্রদান করা তাবিজ-কবচের মুল্য মেটাতে খোয়াতে হয় হালের গরু, চাষের জমি, ভিটেমাটি, জমানো অর্থ সহ অনেক কিছু। শফালী বেগম এই প্রতারক, ভুমিদস্যু, ধর্ম ব্যবসায়ী, ভন্ড পীর ক্বারি বেলায়েত হোসেনর হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন। অভিযুক্ত ক্বারী মো. বেলায়েত হোসেনকে না পেয়ে তার ছোট ভাই মো. সিরাজুল হকের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, নিষেধাজ্ঞা আগে ছিল, এখন নাই তাই আমরা কাজ শুরু করেছি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla