1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠির রাজাপুরে হাতুরি পেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠির রাজাপুরে হাতুরি পেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬২২ বার পড়া হয়েছে

 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে হাতুরি পেটা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্য মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। ৩১ ডিসেম্বর শুক্রবার সকাল পৌনে ৯টায় উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাটের দক্ষিণ মাথায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমিনুল ইসলাম পুটিয়াখালীর মৃত মোজ্জামেলের ছেলে ও গালুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং সাবেক উপজেলা শ্রমিকদলের সভাপতি, বর্তমান আওয়ামীলীগ নেতা। ভূক্তভোগী মো. গোলাম ফারুক মোল্লা একই এলাকার মৃত আলীম মোল্লার ছেলে ও কৃষকদলের আহবায়ক এবং সাবেক ইউপি সদস্য। ভূক্তভোগী মো. গোলাম ফারুক মোল্লা অভিযোগ করে জানায়, পুটিয়াখালী মীরের হাট এলাকায় তার একটি ভবন রয়েছে। ঐ ভবন জমিসহ ৩৫লাখ টাকায় বিক্রয়ের চুক্তি হয় এবং সকালে জহিরুল ও মহিউদ্দিনের বাড়ি গিয়ে তাদের মা আনোয়ারা পারভিনের কাছ থেকে ১০ লাখ টাকা বায়না নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় পথের মধ্যে ঘটনাস্থলে আমিনুল ইসলাম, বাদল, মনির, তাওহীদসহ ১০/১৫ জন হাতে লোহার হাতুরী, দাও, লোহার রড, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ফারুক মোল্লার শরীরের বিভিন্ন স্থানে ফুলা রক্ত জখম করে ভবন বিক্রয়ের বায়নার ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। ফারুক মোল্লা জীবন বাঁচাতে ঘটনাস্থলের পাশের জাহাঙ্গিরের দোকানে আশ্রয় নেয়। অভিযুক্ত ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে আমার ভাই আবুল কালাম আজাদ লিটনকে জড়িয়ে মহিলাদের নেংটা ছবি দিয়ে রাতে বাজারে পোষ্টার লাগিয়েছে। আমি খবর পেয়ে রাতে বাজারে এসে ফারুক মোল্লাকে না পেয়ে চলে যাই। সকালে তাকে বাজারে পেয়ে পোলাপানে কি করছে তা আমার জানা নেই।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla