1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাস-সিএনজি টেক্সি সংঘর্ষে মৃত্যু ২ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল

বাস-সিএনজি টেক্সি সংঘর্ষে মৃত্যু ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫৬৩ বার পড়া হয়েছে

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে বাস ও সিএনজি টেক্সি মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন হাটহাজারী পৌরসভার এগার মাইল এলাকার সিএনজি টেক্সিচালক মো. সেলিম ও হামজারবাগ এলাকার মরহুম জহির আহম্মদ ড্রাইভারের পুত্র মো. জাবেদ (৩৬)।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস নাজিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে হাটহাজারীমুখী সিএনজি টেক্সিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সিএনজি টেক্সিটি ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি টেক্সি চালকসহ এক যাত্রী মহাসড়কে পৃষ্ট হয়ে মারা যায়। আহত দুই ব্যক্তি নজুরুল ইসলাম মানিক (৩১) ও সুভাষ চন্দ্র দেকে (৫০) উপস্থিত লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে পরে সুভাষ চন্দ্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ও হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla