1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫১২ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে মাহিন্দ্রা ও মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।সোমবার (৮ নভেম্বর) সকালে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্টের চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৫৫) এবং একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাদের মৃধা ছেলে জাহাঙ্গীর মৃধা (৪০) ও মিরাজুল ইসলাম (৪৫)। জানা গেছে, মাহিন্দ্রা ও মাইক্রোবাস সংঘর্ষে মাহিন্দ্রার তিন যাত্রী ও মাইক্রোবাস চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়।এছাড়া গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাসচালক জাহাঙ্গীর ও তরকারি ব্যবসায়ী মিরাজুলকে ঢাকায় নেওয়ার পথে তারা মারা যান। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
Enter

MD

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla