1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 চাঁদা দাবী মামলায় সাংবাদিক আলমগীর নূর এর আগাম জামিন - পূর্ব বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি সিডিএ’র চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার  চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সিএমপির তিন পুলিশ পরিদর্শককে বদলি

 চাঁদা দাবী মামলায় সাংবাদিক আলমগীর নূর এর আগাম জামিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

মিথ্যা, হয়রানীমূলক ও মানহানিকর চাঁদা দাবী মামলায় মহানমান্য হাইকোর্ট থেকে সোমবার আাগম জামিন লাভ করেছেন মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক আলমগীর নূর। জনৈক ভাড়াটিয়া থেকে চাঁদা দাবী করার মিথ্যা, ভিত্তিহীন, গায়েবী অভিযোগে সিএমপি’র বাকলিয়া থানায় গত ২৩/০৯/২০২১ ইং তারিখে দায়েরকৃত হয়রানীমূলক, মানহানিকর চাঁদাবাজী মামলায় মহানমান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন করেছেন বিশিষ্ট সাংবাদিক নেতা, জাতীয় দৈনিক আজকের প্রভাত এর চট্টগ্রাম ব্যুরো প্রধান, সাংবাদিক সংগঠন চট্টগ্রামে রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র সাধারণ সম্পাদক নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা-বাংলাদেশ) এর কেন্দ্রীয় চেয়ারম্যান আলমগীর নূর। ০১/১১/২০২১ ইং তারিখে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এএসএম আবদুল মোবিন এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আলমগীর নূর এর পক্ষে শুনানী করেন এডভোকেট কামরুল হাসান রিগান।

উল্লেখ্য যে, গত ০৬/১০/২০২১ ইং তারিখে আলমগীর নূর অত্র মিথ্যা চাঁদাবাজী মামলার বাদী ও মিথ্যা মামলা রেকর্ডধারী সংশ্লিষ্ট পুলিশ কর্মাকর্তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্তা গ্রহণের দাবী জানিয়ে মাননীয় প্রাধানমন্ত্রী, পুলিশের মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, দুদক চেয়ারম্যান, মানবাধিকার কমিশন বাংলাদেশ এর চেয়ারম্যান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) বরাবরে লিখিগ স্বারকলিপি দাখিল করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla