1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা 

‘নিরাপদ ডটকম’ পরিচালক ফারহানা এ্যানি গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৭৩ বার পড়া হয়েছে

ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘নিরাপদ ডটকম’-এর পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণার মামলায় ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় নিরাপদ ডটকমের অনলাইনের সিইও এবং ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করে ফাহিম হোসেন নামে এক ক্রেতা। মামলার আসামিরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর থানার শশারিয়াবাড়ীর সাখাওয়াত হোসেন খানের ছেলে নিরাপদ ডটকম-এর সিইও শাহরিয়ার খান (৪১) ও ঢাকা দক্ষিণখান থানার কাওলার টিনসেট কোয়াটারের এইচএম মোফাজ্জল হোসেনের মেয়ে ফারহানা আফরোজ এ্যানি (২৯)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিরাপদ ডটকম নামে অনলাইন প্লাটফর্মে ৫০ শতাংশ ডিসকাউন্টের বিজ্ঞাপন দেখে গত বছরের ২২ অক্টোবর ১৪ হাজার ৯৯ টাকা বিকাশে অগ্রিম দিয়ে একটি মোবাইল অর্ডার করেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি দেওলপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফাহিম হোসেন (২১)। তবে তা দিতে ব্যর্থ হয় নিরাপদ ডটকম। এরপর টাকা ফেরত চাইলে নিরাপদ ডটকমের পক্ষ থেকে একটি ভুয়া চেক দিয়ে শাহরিয়ার খান ও ফারহানা আফরোজ এ্যানি তাদের মোবাইল ফোন বন্ধ রাখেন। এছাড়াও নিরাপদ ডটকম নামে অনলাইনের ক্রেতা আল মামুনের কাছ থেকে ৩০ হাজার ৫৮০ টাকা, মুশরিফুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা ও নুরুল আলমের কাছ থেকে ৬০ হাজার ৭২৫ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla