1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৯৪ বার পড়া হয়েছে

মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় গণ মাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, লার্স ভিল্কস সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছাকাছি স্থানে পুলিশের গাড়িতে থাকা অবস্থায় একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে কার্টুনিস্ট ভিল্কস ও দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং ট্রাকচালক আহত হন।

২০০৭ সালে কার্টুনটি প্রকাশের ঘটনায় বহু ধর্মপ্রাণ মুসলমান ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা মহানবী (স.)-এর চাক্ষুষ উপস্থাপনাকে ইসলামের অবমাননা হিসেবে গণ্য করেন। ডেনমার্কের একটি সংবাদপত্র মহানবী (স.)-এর কার্টুন প্রকাশের এক বছর পর লার্স ভিল্কসের কার্টুনটি প্রকাশিত হয়।

এদিকে, স্থানীয় সময় গতকাল রোববারের ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে, ভিল্কসের বন্ধু স্থানীয় একটি পত্রিকায় তার মৃত্যুর তথ্য জানান।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, কীভাবে কার্টুনিস্ট ভিল্কসকে বহনকারী গাড়ি ও ট্রাকের সংঘর্ষ হলো, তা এখনও স্পষ্ট নয়। তবে, পুলিশের প্রাথমিক ধারণা, সংঘর্ষের ঘটনায় অন্য কেউ জড়িত নেই।

ভিল্কস কার্টুনটি প্রকাশের পর তুমুল ক্ষোভ ও সমালোচনার মুখে সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্টকে পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla