1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাহাজের পরিত্যক্ত ও পচা কাঁচামাল দিয়ে ড্রামভর্তি ভাজ্যতেল তৈরি করে বাজারজাত করছে একটি সিন্ডিকেট ॥স্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকিতে সীতাকুণ্ডে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ আজাদের পরিচিতি ও মতবিনিময় সভা ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৬৮) ব্যারিষ্টার রুহিন ফারহানা সমীপে কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন

ঝালকাঠিতে যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৩ বার পড়া হয়েছে

 ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেওতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী চার সন্তানের জননী রাজাপুর থানায় রাতে লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত সিদ্দিককে রাতেই গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সিদ্দিক শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের পুত্র।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সিদ্দিকের বিরুদ্ধে মঙ্গলবার রাতে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত (১৪সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে কেওতা মাদ্রাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান ভুক্তভোগী ওই চার সন্তানের জননী। এ সময় অভিযুক্ত সিদ্দিক তাকে কাজ শেষে কথা শুনতে বলেন। সিদ্দিকের স্ত্রী তার সাথে কথা বলবেন বলে কৌশলে নিজের ঘরে ওই নারীকে নিয়ে যায় সিদ্দিক। এ সময় সিদ্দিকের ঘরে কেউ ছিলনা। পরে সিদ্দিক ঘরের দরজা বন্ধ করে ওই নারীর শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় পানি খাওয়ার কথা বলে কৌশলে সিদ্দিকের ঘর থেকে বেড়িয়ে আসেন ওই নারী। শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোসা.লাভলী বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে ওই নারী মঙ্গলবার রাতে রাজাপুর থানায় এসে সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গৃহবধূকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আসামীকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla