1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: চট্টগ্রামে দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫২৩ বার পড়া হয়েছে

একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে শুনানি শেষে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমীর আদালতে অভিযোগ গঠন করা হয়।

এ সময় আসামি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও বিচারক তা বাতিল করে দেন। আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হলে আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

আদালত সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে মামলা (সি.আর মামলা নম্বর: ২৭৩/২০১৯-রাঙ্গুনিয়া) দায়ের করেন। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি ডিবিসি টেলিভিশনের ‘রাজকাহন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, ‘এ দেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে।’অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিখিল কুমার নাথ জানান, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলার শুনানি শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২৪ মে থেকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সৌজন্য ইত্তেফাক

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla