1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অটোরিক্সা নালায়, চালকসহ ও এক মহিলা যাত্রী নিহত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

অটোরিক্সা নালায়, চালকসহ ও এক মহিলা যাত্রী নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫৮৬ বার পড়া হয়েছে

  চট্টগ্রামের  ২ নম্বর গেট মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা খালে পড়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সিএনজিতে চালকসহ মোট পাঁচজন থাকলেও তিনজনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যাত্রী খাতিজা বেগম (৬৫) ও সিএনজি চালক মো. সুলতান (৩৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুপুর দেড়টার দিকে আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত খাতিজার নিকটাত্মীয় পারভেজ  বলেন, ‘দুই নম্বর গেট মেয়র গলির টিঅ্যান্ডটি কলোনি এলাকা থেকে ডাক্তার দেখানোর জন্য সিএনজি অটোরিকশা করে মোট চারজন বের হন। এসময় বাসা থেকে রওনা দিতেই সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালের পড়ে যায়। আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় খালে প্রচণ্ড স্রোত ছিল। এর মধ্যে তিন যাত্রী ভেসে উঠে আসেন। কিন্তু নিহত দুজন সিএনজিতে আটকা পড়ে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাহায্যে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বায়েজিদ স্টেশন অফিসার তানভীর কাজল জানান, খবর পেয়ে আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশন থেকে তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় ডুবুরিও আসে। সিএনজি  অটো রিকশা তুলে আনার পর এ দুজনের মরদেহ পাওয়া যায়। তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla