1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পেকুয়ায় ২ বাসের সংঘর্ষে বৃদ্ধ নিহত গুরুতর ৫ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

পেকুয়ায় ২ বাসের সংঘর্ষে বৃদ্ধ নিহত গুরুতর ৫

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২০ জুন, ২০২১
  • ৫৫৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়ায় সানলাইন পরিবহনের দুই বাসের সংঘর্ষে ছাবের আহমেদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রবিবার (২০ জুন) সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম-পেকুয়া সড়কের বারবাকিয়ার কাদিমাকাটা রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১২ জন।

নিহত ছাবের আহমেদ কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের উত্তর বড়ঘোপের মৃত শেয়ার উল্লাহর ছেলে। আহতরা হলেন- কুতুবদিয়ার নজির আহমেদের ছেলে জামাল হোসেন (৩০), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ আজম (২২), মৃত ওলামিয়ার ছেলে মোক্তার হোসেন (৪০), নুরুল আলমের মেয়ে ফরিদা বেগম (৩০), সিকদার পাড়ার আমিন উল্লাহর ছেলে মোহাম্মদ বাবু (২৫), রাহাজান পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাজ্জাদ (২৩), কামাল হেসেনের ছেলে শহীদুল ইসলাম (৪৫), গোয়াখালীর আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ বাদশা (৩০), সাতকানিয়ার হাফিজুর রহমানের ছেলে মাহমুদুল আক্তার (৩০), সিকদার পাড়ার আমিন উদ্দীনের স্ত্রী রওশন আরা (৫৫), চকরিয়ার মৃত কৃষ্ণচন্দ্র নাথের ছেলে সাধন চন্দ্রনাথ (৪০) ও কুতুবদিয়া লেমসিখালীর জাবের আহমেদের ছেলে মামুনুর রসিদ (২৮)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা পুলিশ টিম প্রধান উপ-পরিদর্শক নাজমুল হোসেন ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla