1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দেওয়ানহাটে ট্রাক চাপায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক কর্মী - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

দেওয়ানহাটে ট্রাক চাপায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক কর্মী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৬৮৩ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মো. ইমরুল কাদের (৩৮)। তিনি চবি’র বগি ভিত্তিক প্রগতিশীল সংগঠন ‘একাকার’র প্রতিষ্ঠাতা সদস্য এবং চবি ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন।

সোমবার (১৪ জুন) সন্ধা ৭ টার দিকে নগরের দেওয়ানহাট মোড়ে ট্রাক-মোটর বাইক সংঘর্ষে তার মৃত্যু হয়।

ইমরুল কাদের মিরসরাই উপজেলার আলমগীর চৌধুরীর ছেলে। তিনি চবি’র ২০০২-৩ সেশনের (৩৮ তম) ব্যাচের ফাইন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি কেনপার্ক প্রতিষ্ঠানের সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।

চবি ফাইন্যান্স বিভাগের প্রাক্তন ছাত্র এবং সাবেক ছাত্রলীগ নেতা কাজী মো. তানজিম হোসাইন সিভয়েসকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় তিনি মারাত্মক ভাবে আহত হন। পরে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ মিরসরাইতে নেওয়া হচ্ছে। আগামীকাল তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।’

তিনি আরও বলেন,  ‘ইমরুল কাদের ভাই জামায়াত -বিএনপি আমলের পরীক্ষিত একজন ছাত্রলীগের কর্মী ছিলেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন একাকার পরিবারের প্রতিষ্ঠাতা সদস্য। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla