1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গাড়ীর ধাক্কায় কাপ্তাই রাস্তার মাথায় এএসআই নিহত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

গাড়ীর ধাক্কায় কাপ্তাই রাস্তার মাথায় এএসআই নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫৮৫ বার পড়া হয়েছে

নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মেহেরাজ ঘাটা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মো. সালাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুন) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. মাসুম।

কাজী মো. সালাউদ্দিন চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন। তিনি লক্ষীপুর জেলার সদর থানার দক্ষিণ জয়পুর হাজিপাড়ার নাদেরুজ্জামানের ছেলে। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন  বলেন, মেহেরাজ ঘাটা এলাকায় দায়িত্বরত অবস্থায় দ্রুতগতির মাইক্রোবাসের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-চ-১৫-৩৬৬৫) ধাক্কায় ঘটনাস্থলে কাজী মো. সালাউদ্দিনের মৃত্যু হয়।  পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুলসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি জব্দ করে। সেটিতে ৭৩০ লিটার চোলাই মদ পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ২ জন পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে কাজী মো.সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত কনস্টেবল মাসুম বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla