1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নারীদের একা থাকার স্বাধীনতা দিল সৌদি আরব - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নারীদের একা থাকার স্বাধীনতা দিল সৌদি আরব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫১২ বার পড়া হয়েছে

অভিভাবকের অনুমতি ছাড়া কোনো সৌদি নারী বাইরে বের হতে পারেন না কিংবা একা বাস করতে পারেন না। কিন্তু এবার সেই আইন আর থাকলো না।

এখন থেকে অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই একা ঘুরতে পারবেন এমনকি পৃথক বাড়িতে একা বসবাস করতে পারবেন।

দ্য মক্কা সংবাদপত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালতের এই রায়কে ঐতিহাসিক বলে বিবেচনা করা হচ্ছে। বলা হচ্ছে, এই রায়ের ফলে সৈদিতে নারী স্বাধীনতার বিষয়টি আরেক ধাপ এগিয়ে গেল।

২০২০ সালের জুলাই মাসে সৌদি লেখিকা মারিয়াম আল-ওতাইবি তার বাবার অনুমতি ছাড়া একা ঘুরতে যেতে চাইলে তা আদালতে গড়ালে সেই মামলায় তার পক্ষে রায় দেওয়া হয়। নতুন এই নিয়ম প্রসঙ্গে সৌদি আইনজীবী নায়েফ আল-মানসি জানান, যদি কারও মেয়ে একা থাকতে চায়, সেক্ষেত্রে তার পরিবার এখন থেকে আর মামলা করতে পারবে না। অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা এই সুযোগ পাবে।

সংশোধনী এই আইনে আরও বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক নারী কোথায় থাকবেন সেটা নির্ধারণ করার অধিকার তার রয়েছে। যদি কোনো নারী কোনো অপরাধ করে কেবল তখনই তার অভিভাবক এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করতে পারবে। এমনকি যদি কোনও নারীর কারাদণ্ড হয়, তবে সাজার মেয়াদ শেষে তাকে তার অভিভাবকের কাছে ন্যস্ত করার কোনো বিধান থাকছে না।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla