1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

বিমানবন্দরে গার্ডার ধস আহত ৪

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৬৬৯ বার পড়া হয়েছে

রাজধানীতে গার্ডার ধসে চারজন আহত হয়েছেন। রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ে। এতে দুজন বাংলাদেশি ও দুই চীনা নাগরিক আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় তারা ওই প্রকল্পে কাজ করছিলেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গার্ডারটি কীভাবে ভেঙে পড়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে, সেখানে যারা কাজ করছিলেন তাদের অদক্ষতার কারণে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।

সাইফুল ইসলাম নামে প্রত্যক্ষদর্শী এক প্রবাসী জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের বিপরীত পাশে বিকট শব্দ হয়। তাকিয়ে দেখি যায় ধুলো উড়ছে, মানুষ এদিক-সেদিক দৌড়াদৌড়ি করছে। পরে কাছে গিয়ে দেখি গার্ডার ধসে পড়েছে। আহতেদের মধ্যে চীনা দুজন নাগরিকের অবস্থা খারাপ ছিল। সঙ্গে সঙ্গে আমরা তাদের অ্যাম্বুলেন্সে তুলে দেই।

তিনি জানান, গার্ডারের ওপর ১৫ থেকে ২০ জন লোক ছিল। তাদের সবাই কমবেশি আহত হয়েছেন। নিরাপত্তা সরঞ্জাম না থাকায় তারা ওপর থেকে নিচে ছিটকে পড়েন বলেও জানান সাইফুল ইসলাম।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, আহতদের মধ্যে দুজন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla