1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিঃশাহ আমানত সেতু এলাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

 ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেওয়া কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে নগরের বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা।এসময় তারা পুলিশের উপস্থিতি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে।

সকাল ১১টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে তারা ইটের টুকরো ছুঁড়ে মারেন।

তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয় একজনকে।এর আগে ওই এলাকায় যানবাহন চলাচল করলেও বিক্ষোভ শুরুর পর তা বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিক্ষোভে যোগ দেওয়া চবি শিক্ষার্থী মো. আলী বলেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে তারা প্রায় ৫০০ জন সেখানে জড়ো হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি। পুলিশের ওপর তারা পাল্টা আক্রমণ করেছে। তাদের যে আক্রমণাত্মক ভঙ্গি, এরা কোনো সাধারণ শিক্ষার্থীদের হতে পারে না। আপনারা (সাংবাদিক), আমরা এবং জনগণ দেখেছে এখানে তারা অসৎ উদ্দেশ্যে মহাসড়ক অবরোধ করার জন্য এবং নাশকতা সৃষ্টির জন্য সমবেত হয়েছিলো।

উপ-কমিশনার আরও বলেন, যান চলাচল সারাদিন স্বাভাবিক থাকবে। বে-আইনি কোনো কর্মকাণ্ড আমরা বরদাস্ত করবো না। আমরা অবশ্যই যৌক্তিক আন্দোলনে সহমর্মিতা জানাই। তবে সেই সুযোগে যান চলাচলে বাধা সৃষ্টি করে, হামলা করে, আগুন দিয়ে জনজীবনে অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla