1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ও মহিলাসহ নিহত ২ জন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ও মহিলাসহ নিহত ২ জন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

মোঃ জাহাঙ্গীর আলম

সীতাকুণ্ডে গাড়ির চাপায় মো. সিফাত (২৮) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাতি লোটা রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনা ঘটে। সিফাত মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর ঢালিপাড়া মৃত আবুল বশরের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, রাতে বাড়বকুণ্ড বাজার থেকে কাজ শেষে ঢাকামুখী সড়কে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল আরোহী সিফাত। মহাসড়কের হাতিলোটা রাস্তার মাথা এলাকা অতিক্রমকালে একইমুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ ফুট দূরে মহাসড়কের পশ্চিম পাশে ছিটকে পড়েন সিফাত এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এইদিকে ভাটিয়ারী মহাসড়ক পারাপার হবার সময় বিকাল ৫টার সময় অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে নাজিম উদ্দিন জানান।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল হাকিম আজাদ বলেন, দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla